ওয়ার্কার্স পার্টির বরিশাল কার্যালয়ে ভাঙচুর-লুট

বরিশাল প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ১০:২৪আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১০:২৪

ওয়ার্কার্স পার্টির বরিশাল কার্যালয়ে ভাঙচুর-লুটবরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ফকির বাড়ি রোডে অবস্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। একই ভবনের দোতলায় অবস্থিত গণশিল্প সংস্থার কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। বিষয়টি জানতে পেরে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভাঙচুরে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়টি দীর্ঘ ৪৮ বছর ধরে ভাড়া নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে কোনও ধরনের পূর্ব নোটিশ ছাড়াই কার্যালয়ের মালিক মহানগর যুবলীগের আহ্বায়ক পলাতক নিজামুল ইসলাম নিজামের ছেলে তামিম ও তার সহযোগীরা অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। তারা অফিসের চেয়ার, টেবিল ও ফ্যান ভেঙে ফেলে এবং বেশ কয়েকটি সিলিং ফ্যান ও একটি স্ট্যান্ড ফ্যানসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় দলীয় কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়, যার আর্থিক মূল্য লক্ষাধিক টাকা। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

জাতীয় কৃষক সমিতির সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মুজাম্মেল হক ফিরোজ বলেন, নিয়মিতভাবে অফিসের ভাড়ার টাকা পরিশোধ করা হচ্ছিল। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তিনি ক্ষতিপূরণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ বিচার দাবি করেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম জানান, এটি কোনও রাজনৈতিক বিষয় নয়, বরং ভাড়াটিয়া ও মালিক পক্ষের মধ্যে বিরোধ। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নাই, অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর
যে কারণে সরকারদলীয় এমপির গাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত লোকজন
আমির হামজার ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের ওপর চরম আঘাত: জামায়াত
সর্বশেষ খবর
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
অপ্রতিম-আজমুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
অপ্রতিম-আজমুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন