ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

পাবনা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ২১:৫৯ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২১:৫৯

পাবনার চাটমোহর উপজেলায় সার বিতরণে দেরি ও অনিয়মের অভিযোগ তুলে এক ডিলারের গোডাউন ও দোকান ভাঙচুর করেছেন কৃষকরা। এ সময় কিছু লোক ৬১১ বস্তা সার লুট করে নিয়ে গেছে।

সোমবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় ট্যাগ অফিসার ও চাটমোহর উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রবীর কুমার পাল। এ সময় সার দিতে দেরি ও কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘরে ভাঙচুর চালিয়ে সেখানে রাখা সার নিয়ে যান। এতে সার বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পর সার বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা সার বিতরণ করা হয়েছিল। অবশিষ্ট সারের মধ্যে বর্তমানে ৪০০ বস্তা মজুত রয়েছে। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, প্রবীর কুমার নামে ওই ডিলার ইউনিয়নের কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু করেছিলেন। মাত্র ১৭১টি স্লিপ দেওয়ার পর অপেক্ষমাণ কৃষকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় গোডাউন ভাঙচুর ও মজুত করা সার লুটপাট করা হয়। গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও অন্যান্য সার মিলিয়ে ৬১১ বস্তা লুট করা হয়েছে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী: নেই বয়সের বাধা
তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, কৃষক বলছেন লোকসান হবে আমাদের
চাঁদার জন্য আরেক ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘আজিমের বাহিনী’
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
শত বছর ধরে জনমানবহীন এই ভৌতিক শহর
শত বছর ধরে জনমানবহীন এই ভৌতিক শহর
যেসব ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিরোধীদলের নোটিশ
যেসব ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিরোধীদলের নোটিশ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’