ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৯

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘একটি ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ বাংলাদেশের তৈরি করা হবে। তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মানেই হচ্ছে সাংবাদিকদের বন্ধু অথবা সাংবাদিকদের শত্রু। সারা বাংলাদেশের সাংবাদিক সমাজকে প্রতিশ্রুতি ঘোষণা করতে চাই, আমরা একটি ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ বাংলাদেশে তৈরি করবো।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘‎প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অবাধ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছেন। কোনও ধরনের বাঁকা পথ, কারচুপি বা কোনও বিতর্কের সুযোগ নেই। এমনকি এই নির্বাচন সম্পর্কে কোনও মহল বা ব্যক্তি আজ পর্যন্ত প্রশ্ন তুলতে পারেনি। বাংলাদেশ জন্মের পর এত অবাধ নির্বাচন কখনও হয়নি। ফলে তারেক রহমান আজ জনগণের নির্বাচিত জনগণের নেতা। আমরা সেই নেতার নেতৃত্বে একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজে হাত দিচ্ছি।’

তিনি বলেন, ‘নারীর অধিকার, প্রত্যেকটি ফ্যামিলিতে কার্ড পৌঁছানো, বেকারদের কর্মসংস্থান, কৃষকদের জন্য ঋণ মওকুফ ও কৃষক কার্ড দেওয়া এই কাজগুলোকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘চলমান রমজান মাসে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ক্যাবিনেটে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি পর্যায়ক্রমে অন্য সব কাজে হাত দেওয়া হবে।’

তিনি বলেন, ‘সারা দেশে বিশ হাজার কিলোমিটারের মতো খাল খননের পরিকল্পনা সরকারের রয়েছে। জোয়ার ভাটা নদী থেকে পানি কৃষকের জমি পর্যন্ত নিয়ে যেতে চাই। যাতে কৃষির উৎপাদনের কোনও পানির অভাব না ঘটে। দক্ষিণাঞ্চলের পায়রা বন্দরকে রাজধানীর সঙ্গে যুক্ত করার প্রস্তুতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সে জন্য পায়রা পর্যন্ত চার লেনের রাস্তার কাজ নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে। ভোলার গ্যাস যদি পরিপূর্ণভাবে উত্তোলন করা যায় তাহলে শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশে উন্নত চাহিদা আমরা পূরণ করতে পারবো। পাশাপাশি জ্বালানির চাহিদা পূরণ করতে পারবো।’

তিনি বলেন, ‘কুয়াকাটা আমাদের জন্য একটা বিশাল সম্পদ। যদি এটাকে আধুনিক পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারি এবং সরাসরি যদি বিমান চলাচলের ব্যবস্থা থাকে তাহলে আন্তর্জাতিক পর্যটকদেরকে আকর্ষণ করতে পারবো। এতে এই অঞ্চলের অর্থনীতি যেমন বাড়বে তেমনি বাংলাদেশে বৈদেশিক মুদ্রা বাড়বে।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘তারেক রহমানের সরকারের যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং জনগণের সেবা পাওয়ার যে নিশ্চয়তা তৈরি হয়েছে, এর পেছনে বাংলাদেশের মানুষের অবদান রয়েছে। আমাদেরকে সময় দিলে নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলোকে শেষ করবো।’

তথ্যমন্ত্রী বলেন, ‘‎১৮০ দিনের একটি পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। ১৮০ দিনের কাজ কী কী হতে পারে এবং যেগুলো বাস্তবায়নযোগ্য এটা নিয়ে আমরা কাজ করবো। সরকারের বয়স মাত্র কয়েকদিন। ইতিমধ্যে আমরা কয়েক জায়গায় লক্ষ্য করেছি সরকার পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম-নীতি, বিভিন্ন নিয়োগ, সমস্যার ক্ষেত্রে প্রচলিত আইন এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার বাইরেও কেউ কেউ তৎপরতা দেখানোর চেষ্টা করছে। এই ধরনের সংঘবদ্ধ যেকোনও আইন বিরোধী তৎপরতাকে মব বলে চিহ্নিত করা হচ্ছে।’

পরে তিনি বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে সাংবাদিকদের নানা সমস্যা ও বরিশালের উন্নয়নের নানা দিক তুলে ধরেন।

/এফআর/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী