প্রবাসীদের হয়রানি বন্ধে এজেন্সির অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: নুরুল হক

পটুয়াখালী প্রতিনিধি
০১ মার্চ ২০২৬, ১৬:১৬আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৭:৩৪

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘যারা প্রবাসে যাচ্ছে তারা অনেকেই দালালদের খপ্পরে পড়ে হয়রানি হচ্ছে বা সর্বস্ব হারাচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন এজেন্সিরও নানা অনিয়ম রয়েছে, এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আমাদের দেশের মানুষদের প্রবাসে যেতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে প্রতারক ও দালাল চক্র। প্রবাসীদের হয়রানি বন্ধ করতে চাই।  বিগত দিনে যেসব এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিবাসন ব্যয় কমাতে কাজ করছি।’

রবিবার (১ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুদ্ধের বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। তাই ওইসব দেশে আমাদের দেশের যারা অবস্থান করছেন তাদের নিরাপদে ও শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত আমাদের দেশের চার নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।’ চলাচলের সময় নিজেদের পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্যও তিনি প্রবাসীদের নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘প্রবাসীরা যেন সামরিক স্থাপনাগুলো এড়িয়ে চলেন। অবস্থার অবনতি হলে বাংলাদেশি দূতাবাসগুলোর সান্নিধ্যে অবস্থান করেন, সে অনুরোধ জানানো হয়েছে।’

সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং শেষে তিনি বরিশালের উদ্দেশে পটুয়াখালী ত্যাগ করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসী কার্ডধারীদের জন্য টিকিটে ছাড়, থাকছে ভিআইপি লাউঞ্জ সুবিধাও
২০ লাখ দিয়ে ছেলেকে ইতালি পাঠালাম, এখন লিবিয়ায় আটকে দেড় কোটি টাকা চায়
সর্বশেষ খবর
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক