বরিশালে নাহিদ ইসলাম

চাঁদাবাজ বললে মামলা দেওয়া পুরোনো সিস্টেম, এসব করে থামানো যাবে না

বরিশাল প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ২১:০১আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২১:০১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে আমরা এমন এক অবস্থায় দাঁড়িয়েছি যে যেখানে বর্তমানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না। হামলা, মামলা আর হুলিয়া জারির ভয় দেখিয়ে এনসিপিকে থামানো যাবে না। এসব উপেক্ষা করেই আমাদের জন্ম।’

রবিবার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা করা হয়েছে। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। তারই পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক।

জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেওয়া হবে না বলে জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কারচুপি-ডাকাতি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। এবারের নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম এবং ছয়টি আসনে বিজয় লাভ করে জাতীয় সংসদে পৌঁছে গিয়েছি। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। আমাদের সঙ্গে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনের ফলাফলে যে কারচুপি হয়েছে, তার উদাহরণ নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। ফলাফলে কারচুপি করে তাদের হারিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের স্থিতিশীলতার স্বার্থে এই ফল মেনে নিয়ে দুটি শপথ নিয়েছি। কিন্তু যারা সরকার গঠন করেছে তারা একটি শপথ নিলো। তারা নির্বাচনের পরই জনগণের আস্থা ও বিশ্বাস ভঙ্গ করেছে।’  

তিনি আরও বলেন, ‘আজকে আমরা এমন এক অবস্থায় দাঁড়িয়েছি যে, যেখানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। সেই পুরোনো কায়দায় পুরোনো সিস্টেম চলছে। কিন্তু তারা ভুলে গেছে এই প্রজন্মের সঙ্গে পুরোনো কায়দায় আচরণ করে কোনও লাভ নেই। আমাদের থামানো যাবে না, এসব করে আমাদের মুখ বন্ধ করা যাবে না। ১২ তারিখের অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে সংস্কারের উদ্যোগ না নিলে আমাদের আবার রাস্তায় নামতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা অনুরোধ করবো আপনি যেভাবেই ক্ষমতায় আসুন না কেন, ভারতের সঙ্গে হয়তো চুক্তি করে এসেছেন। এখন তো ক্ষমতায় বসেছেন, চুক্তিটা ভঙ্গ করে দেন। যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয় তাহলে ভারতের সঙ্গে নয় বাংলাদেশের মানুষের সঙ্গেই থাকতে হবে।’ 

তিনি বলেন, ‘যারা জিয়াউর রহমান, খালেদা জিয়াকে হত্যা করেছিল, যারা আপনার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল তাদের সঙ্গে আপনি আঁতাত করবেন না। তাদের সঙ্গে যদি আঁতাত করেন তাহলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, তারাই বিদ্রোহের পতাকা বাংলাদেশে উত্থাপন করবে।’

আদালতে হাজির হতে সমন জারির বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। এমন লোকের কোনও মান থাকতে পারে না। যার মান আছে তারই তো মানহানি হয়।’ 

ইফতার মাহফিলে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এনসিপি ও অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

/এএম/ 
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি