পটুয়াখালীতে কালবৈশাখীতে ঘরবাড়ি ক্ষতি, বজ্রাঘাতে ভাঙলো ডাকবাংলোর দেয়াল

পটুয়াখালী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ২২:২৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৫

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে কমপক্ষে ৭টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক বসতবাড়ির। উপড়ে পড়েছে শত শত গাছপালা। এদিকে বজ্রাঘাতে রাঙ্গাবালীতে জেলা পরিষদের চারতলা বিশিষ্ট ডাকবাংলোর ছাদের কর্নার অংশের সিঁড়িঘরের প্যারাপেট দেয়ালের একাংশ ভেঙে গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় এ ঘটনা ঘটে।

কলাপাড়া উপজেলার স্থানীয় সাংবাদিক ফরাজি মো. ইমরান বলেন, মঙ্গলবার দুপুরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝোড়ো হাওয়ায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বর্তমানে তারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। এ ছাড়াও লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বেশ কিছু ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। হতদরিদ্র এসব পরিবার ব্যাপক বেকাদায় রয়েছেন।

এদিকে দুপুরে বজ্রাঘাতে রাঙ্গাবালীতে জেলা পরিষদের চারতলা বিশিষ্ট ডাকবাংলোর ছাদের কর্নার অংশের সিঁড়িঘরের প্যারাপেট দেয়ালের একাংশ ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হঠাৎ বিকট শব্দ হয়। বজ্রাঘাতে ডাকবাংলো ভবনের ছাদের ওপরের কোণার সিঁড়িঘরের প্যারাপেট দেয়ালের একটি অংশ ভেঙে নিচে পড়ে এবং অবশিষ্ট অংশে ফাটল দেখা দেয়। এ সময় ভবনের দুটি থাই গ্লাসও ভেঙে যায়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা প্রহরী শহিদুল ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দ হয়। তখন আমি ও জেলা পরিষদের ডাকবাংলোর সদ্য বিদায়ী কেয়ারটেকারসহ তিন জন ভেতরে ছিলাম। পরে দেখি সিঁড়িঘরের দেয়ালের একাংশ ভেঙে পড়েছে, বাকি অংশে ফাটল ধরেছে এবং দুটি থাই গ্লাস ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। 

পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল হাসান সোহেল বলেন, বর্তমান সময়ে বজ্রপাত প্রাকৃতিক দুর্যোগে রূপ নিয়েছে। বজ্রাঘাতের পরিমাণও বেড়েছে। খুব শিগগিরই রাঙ্গাবালীর চারতলা বিশিষ্ট ডাকবাংলোসহ এই জেলার অন্য সব ডাকবাংলোতেও বজ্রনিরোধক দণ্ড জরুরিভাবে স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, কলাপাড়ায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সহযোগিতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

/এফআর/
সম্পর্কিত
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত