হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেনকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে (১৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উত্তর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি জুয়েল হোসেনের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ করা হলে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতার শাহেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
বাবাকে হত্যার পর পলাতক, প্রতিবেশীর বাড়িতে ফোন চার্জ দিতে এসে ধরা
সর্বশেষ খবর
রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা
‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা
থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের
থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের
বেঙ্গালুরুতে মেট্রোয় নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক
বেঙ্গালুরুতে মেট্রোয় নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি