মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপদে পড়লেন এসআই

বরিশাল প্রতিনিধি 
০১ জুলাই ২০২৬, ০২:৩৩আপডেট : ০১ জুলাই ২০২৬, ০২:৩৩

বরিশালে ইয়াবাসহ গ্রেফতার এক ব্যক্তির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সির জায়গায় ব্রাজিলের জার্সি বানিয়ে সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হওয়ায় এসআই তানজিল আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একইসঙ্গে তাকে বিএমপির মিডিয়া সেল এবং সাংবাদিকদের জন্য পরিচালিত হোয়াটসঅ্যাপ গ্রুপের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্ত এসআই তানজিল আহমেদকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পর বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সোমবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের নির্দেশে তাকে শোকজ করা হয়।

এর আগে, সোমবার (২৯ জুন) বিকাল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় ওই এলাকার মাদক কারবারি আর্জেন্টাইন সমর্থক রাসেল হাওলাদারকে (৩৫)।

গ্রেফতারের সময় মাদক কারবারি রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা পুলিশ রাসেলকে গ্রেফতারের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়।

পরে এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল কারচুপির মাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে মাদক কারবারিকে ব্রাজিলের জার্সি পরিয়ে বিএমপির মিডিয়া উইং থেকে ছবি পাঠানো হয় গণমাধ্যমে। মিডিয়া উইংয়ের গ্রুপের এমন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক তথ্য ও ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গণমাধ্যমে ভুল তথ্য এবং এআই দিয়ে বানানো ছবি পাঠানো মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক তানজিল আহমেদ আর্জেন্টাইন সমর্থক। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ে কর্মরত আছেন।

যদিও-বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে স্বীকার করেছেন বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ। তাছাড়া দায়িত্বশীল পদে থেকে অপেশাদার আচারণের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, মঙ্গলবার উপপরিদর্শক তানজিল আহমেদকে কমিশনার স্যার নিজ দফতরে তলব করেছিলেন। তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি মিডিয়া উইং থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে বিষয়টি কমিশনার নিশ্চিতভাবে বলতে পারবেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বিষয়টি নজরে আসার পর অভিযুক্ত উপপরিদর্শক তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
এআই ক্যামেরার আওতায় শেরেবাংলা নগর এলাকার লেক রোড 
চীনের এআই উত্থানে কেন চাপে যুক্তরাষ্ট্র
সিলিকন ভ্যালির পর কোনখাতে জোয়ার আনবে এআই
সর্বশেষ খবর
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া
এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা