কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
০১ জুলাই ২০২৬, ০২:৩৮আপডেট : ০১ জুলাই ২০২৬, ০২:৩৮

কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদিঘি এলাকায় সীমান্তের শূন্যরেখা থেকে এক বাংলাদেশি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর নাম রোকেয়া বেগম (৬০)। তিনি জগন্নাথদিঘির গুচ্চগ্রামের আলী এরশাদের স্ত্রী। দীর্ঘদিন ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন এলাকায় তাকে ঘুরতে দেখা গেছে। 

ওসি আরিফ হোসাইন জানান, লাশ উদ্ধার করতে পুলিশের সদস্যরা সেখানে গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপদে পড়লেন এসআই
মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপদে পড়লেন এসআই
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা