অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলো ইলন মাস্কের এক্স ও স্পেসএক্সএআই

প্রযুক্তি ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স করপোরেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান স্পেসএক্সএআই অ্যাপলের বিরুদ্ধে করা আলোচিত অ্যান্টি ট্রাস্ট মামলা থেকে সরে দাঁড়িয়েছে। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতা-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি ফেডারেল আদালতে দায়ের করা এই মামলাটি প্রত্যাহারের মধ্য দিয়ে দুই পক্ষের চলমান আইনি বিরোধের অবসান ঘটল। তবে একই ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মাস্কের প্রতিষ্ঠানগুলোর আইনি লড়াই অব্যাহত থাকছে।

১৪ সেপ্টেম্বর আদালতে দাখিল করা আবেদনে এক্স ও স্পেসএক্সএআই অ্যাপলের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো স্থায়ীভাবে খারিজের আবেদন জানায়। অ্যাপল এ আবেদনে আপত্তি করেনি এবং আদালতও আবেদনটি মঞ্জুর করেছে। তবে কেন তারা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, তা আবেদনে জানানো হয়নি। অ্যাপলের সঙ্গে কোনো সমঝোতা বা আর্থিক চুক্তি হয়েছে কি না, সেটিও প্রকাশ করা হয়নি। ফলে দুই পক্ষের আইনি বিরোধ কীভাবে এবং কেন শেষ হলো, তা এখনও স্পষ্ট নয়।

মামলাটির মূল অভিযোগ ছিল, অ্যাপল আইফোন, আইপ্যাড ও অন্যান্য ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্সের বিভিন্ন সুবিধার সঙ্গে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি একীভূত করে প্রতিদ্বন্দ্বী এআই সেবাগুলোর জন্য অসম প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে চ্যাটজিপিটি যেভাবে সিরি ও অ্যাপলের অন্যান্য এআই সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে, সেই সুবিধা মাস্কের প্রতিষ্ঠানগুলোর এআই চ্যাটবট গ্রক পাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছিল। এক্স ও স্পেসএক্সএআইয়ের দাবি ছিল, এর ফলে ওপেনএআই এআই চ্যাটবটের বাজারে বাড়তি সুবিধা পেয়েছে এবং গ্রকসহ প্রতিদ্বন্দ্বী সেবাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

অ্যাপল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছিল, চ্যাটজিপিটির সঙ্গে তাদের অংশীদারত্ব একচেটিয়া নয় এবং ভবিষ্যতে অন্যান্য জেনারেটিভ এআই চ্যাটবটের সঙ্গেও কাজ করার পরিকল্পনা রয়েছে। ওপেনএআইও অ্যাপলের সঙ্গে এক্স ও স্পেসএক্সএআইয়ের চুক্তিতে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির আইনজীবীরা আদালতে জানিয়েছেন, অ্যাপল ও মাস্কের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কী ধরনের সমঝোতা হয়েছে, তা তারা জানেন না। সেই চুক্তির শর্ত মামলার প্রতিরক্ষায় প্রভাব ফেলতে পারে দাবি করে চুক্তির নথি দেখারও অনুরোধ করেছে ওপেনএআই।

অ্যাপলের বিরুদ্ধে আইনি লড়াই শেষ হলেও ওপেনএআইয়ের সঙ্গে মাস্কের প্রতিষ্ঠানগুলোর আইনি বিরোধ এখনো চলমান রয়েছে। এই বিরোধের সূত্রপাত অবশ্য সাম্প্রতিক নয়; কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে দুই পক্ষের দীর্ঘদিনের প্রতিযোগিতার সঙ্গে এর যোগসূত্র রয়েছে। মাস্ক ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন, তবে পরে প্রতিষ্ঠানটি থেকে সরে গিয়ে নিজস্ব এআই কোম্পানি এক্সএআই প্রতিষ্ঠা করেন। বর্তমানে এক্সএআইয়ের প্রধান এআই চ্যাটবট গ্রক সরাসরি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতা করছে। ফলে অ্যাপলের ডিভাইসে চ্যাটজিপিটির একীভূতকরণ এবং প্রতিদ্বন্দ্বী এআই সেবাগুলোর জন্য সমান সুযোগের প্রশ্নটি মাস্ক ও ওপেনএআইয়ের বৃহত্তর প্রতিযোগিতারই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

/ইউএস/
সম্পর্কিত
‘এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক’, ফের সতর্ক করলেন ইলন মাস্ক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
মেটা স্মার্ট চশমায় গোপনে ভিডিও, গোপনীয়তা নিয়ে উদ্বেগ
সর্বশেষ খবর
৭ কোটি ৫০ লাখ বছরের প্রাকৃতিক বিস্ময় থাইল্যান্ডের পাথরের তিমি
৭ কোটি ৫০ লাখ বছরের প্রাকৃতিক বিস্ময় থাইল্যান্ডের পাথরের তিমি
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১০৬ জনের নিয়োগ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১০৬ জনের নিয়োগ
ঘরেই তৈরি করুন মজাদার গ্রেভি নুডলস
ঘরেই তৈরি করুন মজাদার গ্রেভি নুডলস
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী