স্কুল ফিডিংয়ের রুটিতে ব্লেড: তদন্তে বেরিয়ে এলো আসল ঘটনা

বরিশাল প্রতিনিধি 
৩০ জুলাই ২০২৬, ১৩:২৮আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৩:২৮

বরিশালের গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির বন রুটির ভেতরে ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে, কীভাবে আস্ত ব্লেডটি রুটির ভেতরে এলো। তদন্তে রুটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোনও গাফিলতির প্রমাণ মেলেনি। তবে তথ্য-উপাত্ত যাচাই না করে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা বড় চ্যালেঞ্জ ছিল। তদন্ত কমিটি যে প্রতিষ্ঠান থেকে রুটি সরবরাহ করা হতো, সেখানে কোনও গাফিলতি কিংবা রুটির মধ্যে ব্লেড ঢুকে যাওয়ার মতো কোনও তথ্য পায়নি।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত দল কারখানাটি সরেজমিন পরিদর্শন করে রুটি তৈরির প্রতিটি ধাপ পরীক্ষা করে। মিক্সার থেকে শুরু করে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ব্যবহারিকভাবে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তারা নিশ্চিত হন, কারখানা থেকে কোনোভাবেই একটি অক্ষত ব্লেড রুটির ভেতরে আসা সম্ভব নয়।

এরপর তদন্তে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দিকটিও খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট ছাত্রীর বাড়িতে কী ধরনের ব্লেড ব্যবহার হয়, সেটিও যাচাই করা হয় এবং একই ধরনের ব্লেড উদ্ধার করা হয়।

ইউএনও জানান, একপর্যায়ে সংশ্লিষ্ট ছাত্রী স্বীকার করে যে ব্লেডটি তার ব্যাগে ছিল। স্কুলে ব্লেড আনা নিষিদ্ধ হওয়ায় শিক্ষিকার বকুনি এড়াতে সে ব্যাগ থেকে ব্লেড বের করে রুটির মধ্যে লুকিয়ে রাখে। পরে রুটির প্যাকেট খুললে পাশের এক শিক্ষার্থী ব্লেডটি দেখে ফেললে সে আগেই শিক্ষিকার কাছে গিয়ে দাবি করে যে রুটির মধ্যে ব্লেড পেয়েছে।

তিনি বলেন, শ্রেণি শিক্ষিকা বিষয়টি যাচাই-বাছাই না করেই রুটির ছবি তুলে শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে পাঠান। পরে সেটি বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে তথ্য-উপাত্ত যাচাইয়ের আগেই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

মো. ইব্রাহীম আরও বলেন, তথ্য-উপাত্ত যাচাই-বাছাই না করে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্কুলের শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, সরকারি বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্যও সুপারিশ করা হয়েছে।

গত ২৩ জুলাই গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রথম শ্রেণির শিক্ষার্থীদের বনরুটি ও ডিম দেওয়া হয়। রুটি ছিঁড়ে একটি ধারালো ব্লেড দেখতে পায় প্রথম শ্রেণির এক ছাত্রী। পরে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
শিক্ষিকার ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিকের কারিকুলাম ও পে স্কেল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বাংলাদেশি পাসপোর্টে বাড়ছে ভ্রমণের সুযোগ
বাংলাদেশি পাসপোর্টে বাড়ছে ভ্রমণের সুযোগ
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
চিজকেকপ্রেমীদের জন্য আজ উৎসবের দিন, জানুন এর মজার ইতিহাস
চিজকেকপ্রেমীদের জন্য আজ উৎসবের দিন, জানুন এর মজার ইতিহাস
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড