কীর্তনখোলায় কোস্ট গার্ডের ধাক্কায় কার্গোতে ফাটল, তদন্তে কমিটি

বরিশাল প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ১৬:০৪ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৬:০৪

বরিশালের কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ডের একটি জাহাজের ধাক্কায় ৩০০ টন গমবোঝাই একটি কার্গোর তলা ফেটে গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কার্গোটি ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হলেও উদ্ধার তৎপরতায় রক্ষা পেয়েছে অধিকাংশ গম। তবে প্রায় ৩০ শতাংশ গম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনাকবলিত কার্গোর ইনচার্জ মানিক হোসেন জানান, কোস্ট গার্ডের একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে গমবোঝাই কার্গোটিকে ধাক্কা দেয়। এতে কার্গোর তলা ফেটে যায়। এ সময় আশপাশে থাকা কয়েকটি স্পিডবোটও ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক।

কার্গোর কর্মীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয়। তাদের প্রচেষ্টায় কার্গোটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। এ সময় গমের বেশির ভাগই উদ্ধার করা সম্ভব হয়।

কার্গোটি খুলনা সাইলো থেকে ৩০০ টন গম নিয়ে বরিশালে এসেছিল। বরিশাল খাদ্য বিভাগের জেটিতে গম খালাসের অপেক্ষায় থাকার সময় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, দুর্ঘটনায় প্রায় ৭০ শতাংশ গম সুরক্ষিত রয়েছে। বাকি ৩০ শতাংশ গম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

বরিশালের জেলা প্রশাসক সুমন খন্দকার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খবর পেয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন।

/আরএইচ/
সম্পর্কিত
মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, হরমুজে জাহাজে আগুন
তেলের অভাবে এশিয়ায় এসে বিশ্বভ্রমণ স্থগিত মার্কিন প্রমোদতরির, বিপাকে ২০০ যাত্রী
পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি
সর্বশেষ খবর
ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু
ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু
অসুস্থতায় ৯ মাস, অবশেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস, অবশেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
৭৯ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
৭৯ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
নতুন ট্রেন চালু করা নিয়ে যা বললেন রেলের মহাপরিচালক
নতুন ট্রেন চালু করা নিয়ে যা বললেন রেলের মহাপরিচালক
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার