কর্ণফুলীর দক্ষিণ-পূর্ব পাশে থাকা দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৪ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৪

চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের নদীর সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলে আরও দুই সপ্তাহের সময় দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভুঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতি এ আদেশ দেওয়া হয়েছে।

কর্ণফুলী নদী রক্ষায় এইচ আর পি বির করা জনস্বার্থের মামলায় হাইকোর্ট ২০২৩ সালের ১৪ নভেম্বর রুল জারি করে নদীর দক্ষিণ ও পূর্ব পার্শে অবৈধ দখলদারদের তালিকা এবং জরিপ প্রতিবেদনের দাখিলের জন্য তিন মাসের সময় বেঁধে দিয়ে কয়েক দফা নির্দেশনা দেন এবং জরিপ অনুসারে কর্ণফুলী নদী রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

ওই নির্দেশনা অনুসারে আদালতে এখনও প্রতিবেদন দাখিল না করায় বিষয়টি এইচ আর পি বির পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার আদেশ দেন জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, কর্ণফুলী নদী রক্ষার জন্য এর সীমানা জরিপ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয় ২০২৩ সালে। কিন্তু এখন পর্যন্ত কোনও প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। যার কারণে কর্ণফুলী নদীর দখল দূষণ অব্যাহত রয়েছে, এর প্রভাবে চট্টগ্রামের বাসিন্দাদের ওপর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

 

/এসও/আরকে/
সম্পর্কিত
থাইল্যান্ডের এই শহরে গেলে ভুলবেন ইউরোপের কথা
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল
শীতলক্ষ্যা নদী দূষণে কী পরিমাণ আর্থিক ক্ষতি, জানতে চান হাইকোর্ট
সর্বশেষ খবর
খাওয়ার পর পান চিবোন, মিলবে কী উপকার?
খাওয়ার পর পান চিবোন, মিলবে কী উপকার?
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু
শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের তথ্য চেয়েছে মাউশি
শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের তথ্য চেয়েছে মাউশি
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম