পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩

পিরোজপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২

পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে দুটি মোটরসাইকেলের দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অন্যজন খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে সান্তনু রায় শান্ত (২৩), কেউন্দিয়া গ্রামের বাবর মাঝির ছেলে সুনান মাঝি এবং একই গ্রামের বাদল মৃধার ছেলে সাজিদ মৃধা (২৩)। সাজিদ ও সুনান খালাতো ভাই। সাজিদ কাউখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী এবং সুনান কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

আহত দুজন হলেন কাউখালী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের মাহফুজুর রহমান (২৫) এবং বেকুটিয়া এলাকার জয় (২৬)। জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মাহফুজ খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের একজনের ভাষ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেল সেতুর কাউখালী প্রান্ত থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত স্থানীয়ভাবে তৈরি একটি দ্রুতগতির ট্রলি একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে সেতুর ওপর মোটরসাইকেল দুটি দুর্ঘটনার কবলে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়। তবে দুর্ঘটনায় জড়িত বলে ধারণা করা ট্রলিটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখান থেকে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এর আগে আহত অন্য তিনজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিক্যাল অফিসার মো. রফিকুল ইসলাম জানান, শান্তকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। এরপরও স্বজনেরা তাকে খুলনায় নিয়ে যান। দুর্ঘটনায় আহত অন্য তিনজনের অবস্থাও গুরুতর ছিল। তাদের মাথা, পা ও বুকে আঘাত ছিল।

দুর্ঘটনার পর শান্ত, মাহফুজ ও জয়ের স্বজনেরা দ্রুত খবর পেলেও সুনান ও সাজিদকে হাসপাতালে কেউ চিনতে না পারায় তাদের পরিবারের সদস্যরা দুই ঘণ্টারও বেশি সময় পর দুর্ঘটনার খবর পান। পরে স্বজনেরা হাসপাতালে এসে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুনান ও সাজিদের মৃত্যু হয়।

তিন যুবকের মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের মৃত্যুতে পরিচিতজন, বন্ধু ও স্বজনেরা শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে দুর্ঘটনায় কেউ মারা গেছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত কোনও তথ্য দিতে পারেননি।

/ইউএস/
সম্পর্কিত
পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
মন্দির থেকে ফেরার পথে ট্রাকে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো একই পরিবারের ৯ জনের
সর্বশেষ খবর
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার পর মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার পর মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
শীতেও ত্বক থাকবে কোমল, ভাগ্যশ্রীর বিশেষ পানীয়
শীতেও ত্বক থাকবে কোমল, ভাগ্যশ্রীর বিশেষ পানীয়
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম