কুয়াকাটায় সড়কে পার্কিং করা পরিত্যক্ত জিপে আগুন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর রাতে সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পর্যটকবাহী একটি পরিত্যক্ত জিপে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিপটি (চান্দেরগাড়ী) একসময় কুয়াকাটায় আগত পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে গাড়িটি সড়কের পাশে অচল অবস্থায় পড়ে ছিল। বৃহস্পতিবার রাতে হঠাৎ জিপটিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে তারা নিজেরাই আগুন নেভানোর উদ্যোগ নেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক ইমরান জানান, দীর্ঘদিন ধরে গাড়িটি ওই স্থানে পার্কিং করে রেখেছেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ খবর পান, কে বা কারা তার গাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন। 

তিনি বলেন, এটি যদি পাগল কিংবা দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনা হতো, তাহলে অনেক আগেই এমন কিছু ঘটতে পারত। আমার ধারণা, কোনও দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

প্রত্যক্ষদর্শী শাহীন গাজী বলেন, আমরা কয়েকজন সৈকত এলাকায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারিনি। 

ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ বিষয়ে বক্তব্য জানতে মহিপুর থানার ওসি শামীম হাওলাদারকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় গাড়ির মালিকের পক্ষ থেকে দুষ্কৃতকারীদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করা হলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/আরএইচ/
সম্পর্কিত
চকবাজারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
চকবাজারে বহুতল ভবনে আগুন
সারা রাত ছিলেন বাসে, ফজরের নামাজ পড়ে এসে দেখেন জ্বালিয়ে দিয়েছে
সর্বশেষ খবর
রাধা-কৃষ্ণের লীলাভূমি, প্রাচীন তমাল গাছ ঘিরে আজও রহস্যময় গুপ্তবৃন্দাবন
রাধা-কৃষ্ণের লীলাভূমি, প্রাচীন তমাল গাছ ঘিরে আজও রহস্যময় গুপ্তবৃন্দাবন
স্বাদ বদলাতে চালের পরিবর্তে ফল দিয়েই বানিয়ে ফেলুন তিনটি পায়েস
স্বাদ বদলাতে চালের পরিবর্তে ফল দিয়েই বানিয়ে ফেলুন তিনটি পায়েস
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে তাপমাত্রা
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে তাপমাত্রা
ফিরে আসেন নারী কর্মী, দেশে এসে আরেক যুদ্ধ
ফিরে আসেন নারী কর্মী, দেশে এসে আরেক যুদ্ধ
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড