ধর্মঘটের দ্বিতীয় দিনে বরিশাল থেকে কোনও নৌযান ছাড়েনি, দুর্ভোগ চরমে

বরিশাল প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ১৯:৪৭আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৯:৫১

১৫ দফা দাবিতে দেশব্যাপী ধর্মঘটি নৌযান শ্রমিকদের দ্বিতীয় দিনে শুক্রবার বরিশাল নদীবন্দর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও নৌযান ছেড়ে যায়নি। এ কারণে নদীবন্দরে যাত্রীদের উপস্থিতিও ছিল না বলে সরেজমিনে দেখা গেছে।
তবে নৌযান শ্রমিকদের ধর্মঘটের প্রথম দিনে বরিশাল নদীবন্দর থেকে সরকার সমর্থক মালিকদের ৩টি লঞ্চ চলাচল করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় পারাবত-৯,টিপু-৭ কিছু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া ঝালকাঠী দিয়ে ফারহান-৭ রাত সাড়ে ৮টায় বরিশাল ঘাট হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
তবে ধর্মঘটে বিআইডব্লিউটিসির যাত্রী পরিবহনে কোনও প্রভাব পড়েনি। বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পিএস অস্ট্রিচ।
এদিকে ধর্মঘটের ফলে দুর্ভোগ বেড়েছে দক্ষিণাঞ্চলের যাত্রী এবং নদীবন্দর কেন্দ্রিক পেশাজীবীদের। যাত্রীরা বিকল্প উপায়ে বা সড়ক পথে ঢাকাসহ অন্যান্য গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তবে জীবিকা অর্জনে দুর্ভোগে পড়েছে নদীবন্দর কেন্দ্রিক দিনমজুর, হকার ও ব্যবসায়ীরা।
নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি একিন আলী জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে ধর্মঘট প্রত্যাহার বা স্থগিত করার কোনও সম্ভাবনা নেই। এসময় নদীবন্দর ও পন্টুন এলাকায় ধর্মঘটি শ্রমিকরা মিছিল করে। এদিকে কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটে পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন:

‘শ্রমিকদের দাবি যৌক্তিক, মালিক পক্ষ না মানায় এই ধর্মঘট’

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের