‘শ্রমিকদের দাবি যৌক্তিক, মালিক পক্ষ না মানায় এই ধর্মঘট’

মাদারীপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ১৬:২৮আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৬:২৮

মাদারীপুরে নৌপরিবহনমন্ত্রী দু’একদিনের মধ্যে নৌ-ধর্মঘটের অবসান হবে এই আশাবাদ ব্যক্ত করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘শ্রমিকদের দাবি তাদের দিক থেকে যৌক্তিক। এ ব্যাপারে মালিকদের আমরা অনুরোধ করেছিলাম। কিন্তু তারা ছিলেন অনঢ়। মালিক পক্ষ না মানায় এই ধর্মঘট। আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
শুক্রবার মাদারীপুরে এলজিইডি ভবনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী আরও বলেন, নৌ-পরিবহন খাত একটি সেবামূলক খাত। এই খাতের শ্রমিক-মালিকরা এ দেশের মানুষের সেবা করে থাকেন। এই দায়িত্ববোধ থেকেই সেবক হিসেবে দ্রুত এই সমস্যা সমাধানে মালিক-শ্রমিক উভয়পক্ষকে আহ্বান জানান নৌমন্ত্রী।
সভায় নির্বাহী কর্মকর্তা নির্মল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেন প্রমুখ। পরে মন্ত্রী মাদারীপুরের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়তে পারেন: 
গ্রেফতারের পর শফিক রেহমান ফের ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের