হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৬, ২০:১৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২০:১৭

আইন-আদালত ঝালকাঠি সদর উপজেলায় আব্দুস সালাম হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল করিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন মকরমপুর গ্রামের আব্দুল গনির ছেলে আলমগীর হোসেন হাওলাদার, কামাল হোসেন হাওলাদার ও মিরন ওরফে ভুলু হাওলাদার।
আদালত সূত্রে জানা যায়, আসামিদের প্রতিবেশী আব্দুস ছালাম দীর্ঘদিন বিদেশে চাকরি করার পর গ্রামের বাড়িতে এসে কৃষিকাজ এবং লেবুর বাগান করেন। ওই বাগান থেকে আসামির পরিবারের লোকজন প্রায়ই লেবু চুরি করতেন। আসামিদের চোর বলায় ক্ষিপ্ত হয়ে তারা ২০০৯ সালে ১৬ জুন আব্দুস ছালামকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাইয়ের ছেলে শিপন হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেন।
আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল ও আসামিদের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ শিকদার মামলাটি পরিচালনা করেন।

আরও পড়ুন:
বগুড়া গ্রেনেড বিস্ফোরণে দুই জঙ্গি নিহতের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গ্রেফতারকৃতরা

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম