ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে কক্সবাজারের রামু থেকে দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার রাশেদুল কবির (২০) ও তার ছোট ভাই খালেদ হোসেন (১৭)।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে প্রচার করে। পুলিশ বিষয়টি জানার পর অভিযান চালিয়ে রাশেদুল কবির ও তার ছোট ভাই খালেদ হোসেনকে আটক করে। তারা দুজনই শিবিরকর্মী। আটকদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হবে বলে জানান ওসি।
আরও পড়ুন:
আচরণবিধি লঙ্ঘনের দায়ে আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর জরিমানা
/এআর/






