ফেনীর একরাম হত্যা মামলা

৪০ আসামির উপস্থিতিতে ২ জনের সাক্ষ্যগ্রহণ,পরবর্তী তারিখ ১০ মে

ফেনী প্রতিনিধি
০৪ মে ২০১৬, ২০:২১আপডেট : ০৪ মে ২০১৬, ২০:২৫

৪০ আসামির উপস্থিতিতে ২ জনের  সাক্ষ্যগ্রহণ,পরবর্তী তারিখ ১০ মে

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার ধার্য তারিখে দুইজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বুধবার ফেনী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ’র আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। এসময় মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনারসহ ৪০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আগামী ১০ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ।

বুধবার আদালতে উপস্থিত সাক্ষীরা হলেন, হত্যাকাণ্ডের ঘটনাস্থল একাডেমি এলাকার দুই দোকান কর্মচারী জাহিদ হোসেন রাব্বি ও মো. সোহেল।  

জানা যায়, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়। এই মামলার ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের সঙ্গে কোনও না কোনভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি ১২ আসামি এখনো পলাতক রয়েছেন। ৫৬ আসামির মধ্যে একমাত্র বিএনপি নেতা মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

আরও পড়তে পারেন : যৌন নিপীড়নের অভিযোগে আহসানউল্লাহ’র সেই শিক্ষক গ্রেফতার
উল্লেখ্য,২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় একরামুল হক একরামের ওপর সন্ত্রাসীরা হামলা করে। এসময় সন্ত্রাসীর তাকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করেন। এই ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৮ আগস্ট ফেনী মডেল থানা পুলিশ ৫৬ জনকে আসামি করে এই মামলার চার্জশিট দাখিল করে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের