কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউ’র উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো ও কক্সবাজার প্রতিনিধি
২৪ মে ২০১৬, ২২:০০আপডেট : ২৪ মে ২০১৬, ২২:৩১

কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউ’র উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পর্যটন নগরী কক্সবাজার সদর হাসপাতালে চালু হলো ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের জেলা পর্যায়ের সব হাসপাতালে আইসিইউ স্থাপন করা হবে। এর মধ্যে দিয়ে দেশের জেলা পর্যায়ের হাসপাতালে প্রথম ৬ শয্যার আইসিইউ স্থাপন করা হলো।
এ উপলক্ষে মঙ্গলবার কক্সবাজার সদর হাসপাতালে প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, আর আর আর সি রেজওয়ান হোসেন, সিভিল সার্জন ডা. পুচনু, রামু সামরিক হাসপাতালের পরিচালক লে. কর্নেল ডা.মোহাম্মদ মনির, জেলা আওামী লীগের সাধারণ সম্পাদক মুজিবর রহমান চেয়ারম্যানসহ প্রমুখ।

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান