কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নে স্বতন্ত্র দু’চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ মেম্বারসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে জানা যায়, সোমবার রাতে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম কর্মী-সমর্থকদের নিয়ে চন্দ্রনাইল এলাকায় গণসংযোগে যান। খবর পেয়ে অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ মেম্বার তার কর্মী সমর্থদের নিয়ে নজরুল ইসলাম ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় গুলি ও কুপিয়ে অন্তত ১০ জনকে আহত করা হয়। ওই হামলার পর পালিয়ে যাওয়ার সময় হানিফ মেম্বারসহ তার এক সহযোগীকে উপজেলার নহলচৌমহনী থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বাঙ্গরা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, হামলায় ঘটনায় আহত শাহ আলমের ভাই মমিন মিয়া বাদী হয়ে হানিফ মেম্বার, মামুন, টিপু, বাদল, কাউসার, মনু, আনোয়ার, হামদুসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। চেয়ারম্যান প্রার্থী হানিফ মেম্বারকে তার সহযোগীসহ কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
একদিনে তিন ঘটনায় ১০ জনের মৃত্যুদণ্ড
/বিটি/টিএন/







