ফেনীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ, বখাটে কিশোর গ্রেফতার

ফেনী প্রতিনিধি
৩১ মে ২০১৬, ২১:২৬আপডেট : ৩১ মে ২০১৬, ২১:২৯

গ্রেফতারের প্রতীকী ছবি ফেনীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হৃদয় চন্দ্র দাস (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলার পশ্চিম সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হৃদয় ওই এলাকার চন্দন দাসের ছেলে। আহত শিশুটি ফেনী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নির্যাতিত শিশুটির বাবা জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশে জাম কুড়াতে গেলে তার মেয়েকে মুখ চেপে ধরে পাশের ঝোঁপে নিয়ে গিয়ে ধর্ষণ করে হৃদয়। শিশুটির চিৎকারে স্থানীয় এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি হৃদয়ের নামে মামলা করেছেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, নির্যাতিত শিশুটিকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত গাইনি ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ফেনী মডেল ওসি (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছে। পুলিশ ওই মামলায় অভিযুক্ত আসামি হৃদয় দাসকে গ্রেফতার করেছে। আহত শিশুটির শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 আরও পড়ুন: জয়পুরহাটে হঠাৎ চিনির বাজারে আগুন

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের