মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধনে ছোরাসহ যুবক আটক

চট্টগ্রাম ব্যুরো
১০ জুন ২০১৬, ১৮:৩৬আপডেট : ১০ জুন ২০১৬, ১৮:৩৭

চট্টগ্রাম পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে মো. ইব্রাহিম (২৩) নামের ওই যুবককে আটক করা হয়।

কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে ইব্রাহিম সড়কের উল্টো দিকে রিকশা নিয়ে একাধিকবার আসা-যাওয়া করেন। সন্দেহজনক গতিবিধির কারণে পুলিশ প্রথমে ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়। আটক যুবকের বাড়ি টাঙ্গাইল জেলায় বলেও জানান তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (কোতয়ালী এলাকা) সহকারী কমিশনার মো. মহিউদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশ মিতু হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনের সামনে থেকে ‘জঙ্গি’ সন্দেহে এক যুবককে আটক করেছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, মিতুর খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন’ নামে একটি ইভেন্ট থেকে শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন বাবুল আক্তার।

আরও পড়ুন- 

প্রাণহানির ইউপি নির্বাচনে ইমেজ ক্ষুণ্ন সরকারের
জমি ও পানি ব্যবস্থাপনা সংকট: হুমকির মুখে চিংড়ি রফতানি! 

/এমও/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম