থানচির দুই ইউনিয়নে নৌ চলাচল বন্ধ, আটকা পড়েছেন অর্ধ শতাধিক পর্যটক

বান্দরবান প্রতিনিধি
১১ জুন ২০১৬, ১৮:৩২আপডেট : ১১ জুন ২০১৬, ১৯:৫৮

থানচির দুই ইউনিয়নে নৌ চলাচল বন্ধ, আটকা পড়েছেন অর্ধ শতাধিক পর্যটক বান্দরবান পার্বত্য জেলার সাঙ্গু নদীতে পানি বাড়ায় থানচি উপজেলার তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আটকা পড়েছেন এখানে বেড়াতে আসা অর্ধ শতাধিক পর্যটক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে শনিবার বিকাল থেকে থানচির তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের সাঙ্গু নৌ পথে পানি বেড়ে যাওয়ায় তা বিপদজনক হয়ে পড়ে। ফলে দুর্ঘটনার আশঙ্কায় নৌ চলাচল বন্ধ করে দেন চালকরা। ফলে আটকা পড়েছেন দুই ইউনিয়নের নাফাকুম, আমিয়াকুম, রেমাক্রি, তিন্দু, বড়মদক, ছোটমদকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণে আসা অর্ধ শতাধিক পর্যটক। অন্যদিকে, স্থানীয়রাও পড়েছে বেকায়দায়।

থানচির ট্যুরিস্ট গাইড জাহিদুল ইসলাম ঈমন বলেন, নৌ পথে পানি বাড়ার কারণে নিরাপত্তার কথা ভেবেই নিরাপত্তা বাহিনী সেখানে পর্যটকদের প্রবেশ করতে দিচ্ছে না।

থানচির তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের পর্যটন স্পটগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় নৌ যোগাযোগের ওপর নির্ভর করতে হয় স্থানীয় লোকজন ও পর্যটকদের। গত চার বছরে রেমাক্রি ও তিন্দুতে নৌ দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং নাফাকুমে পড়ে গিয়ে এক চিকিৎসকসহ নিহত হন তিন পর্যটক। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক পর্যটক।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, নদীর তীব্র স্রোতে ও পর্যটন স্পটগুলো পাথুরে এবং পিচ্ছিল হওয়ায় নৌ যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, নৌ পথে যাতায়ত বিপদজনক হওয়ায় প্রতিবছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থানচির এই দুই ইউনিয়নে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন:

ক্রসফায়ারের মুখেও বেপরোয়া জঙ্গিরা

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী