ব্রাহ্মণবাড়িয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জুন ২০১৬, ১৬:০৬আপডেট : ১৮ জুন ২০১৬, ১৬:০৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ তুচ্ছ ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুদল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সৈয়দটুলা এবং কুট্টাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে সরাইল-নাসিরনগর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে অন্তত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী রকিবুল,মুহাম্মদ আলী এবং আব্দুল আওয়াল জানান, শুক্রবার দুপুরে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের মার্কেটে কাজ করার সময় গর্তের মাটি ফেলা নিয়ে অন্য এক গ্রামের নির্মাণ শ্রমিককে মারধর করে উচালিয়া পাড়ার কয়েক যুবক। পরে এ নিয়ে পাশের গ্রাম কুট্টাপাড়ার আইয়ুব সর্দার ওই যুবকদের শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে উচালিয়া পাড়া গ্রামের যুবকরা আইয়ুব সর্দারকে পাল্টা লাঞ্ছিত করে। এ খবর উভয় গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি মিমাংসার জন্য আজ  শনিবার বেলা ১১টার দিকে সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সালিশ ডাকা হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টার দিকে সালিশ শুরু হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় পাঁচটি বাড়িঘর ভাংচুর করা হয়। আহত হন কমপক্ষে ৩০ জন। একপর্যায়ে সংঘর্ষ সরাইল-নাসিরনগর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়ক পার হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সরাইল থানা পুলিশ চেষ্টা করে ব্যর্থ হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে অতিরিক্ত রিজার্ভ পুলিশ আনা হয়। পরে রিজার্ভ পুলিশ এসে অন্তত ৭০ রাউন্ড শটগান, টিয়ার সেল নিক্ষেপ করে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদেরকে সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:
রিমান্ডে থাকা ফাইজুল্লাহ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের