ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জুন ২০১৬, ১৩:৩১আপডেট : ২৭ জুন ২০১৬, ১৫:১১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা নামক স্থানে পাথরবাহী ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্যাংক লরির ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলী আজম রাজু (৩৫), জাহাঙ্গীর আলম খন্দকার ও শাহজাহান মিয়া।
এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ,র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনা স্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী স্বপন মোল্লা এবং রফিক মিয়া জানান, সোমবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকা জাহাঙ্গীর , রাজু এবং শাহজাহান মোটরসাইকেলে আশুগঞ্জ পুরাতন ফেরীঘাট এলাকায় যাচ্ছিল। এসময় সরাইল উপজেলার বেড়তলা নামক স্থানে বিশ্বরোড হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান এর নেতৃত্বে পুলিশ সদস্যরা চলন্ত মোটরসাইকেলটি গতিরোধ করার জন্যে ঢিল ছুড়লে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় পিছন দিক থেকে একটি পাথরবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ জানান, তিনজন মোটরসাইকেলে করে বেড়তলা নামক স্থানে আসলে হাইওয়ে পুলিশ মোটরসাইকেলটি চেকপোস্টে থামার জন্য বলে। মোটরসাইকেল আরোহী সেখানে থামার কিছুক্ষণ পর পুলিশের নির্দেশ অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করে। 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ জানান, হাইওয়ে পুলিশসহ যারাই এ ঘটনায় সঙ্গে জড়িত থাকুক তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: বাড়ছে অটোরিকশা, যানজটে নাকাল জামালপুরবাসী

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম