কক্সবাজারে আ. লীগের দুই নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
০৪ জুলাই ২০১৬, ১১:৪৬আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১২:০৯

কক্সবাজারে আ. লীগের দুই নেতাকে গুলি করে হত্যা

মাত্র এক ঘণ্টার ব্যবধানে কক্সবাজারে আওয়ামী লীগের দুই নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এরমধ্যে রবিবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৬০) এবং রাত ১টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সোনাদিয়া ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর নাগুকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,সোমবার রাত ২টার দিকে মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী বাড়িতে ঢুকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার সিরাজুল ইসলামকে গুলি করে। এসময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সিরাজুলের স্ত্রী ইয়াছমিন আক্তারও গুলিবিদ্ধ হন। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিরাজুলকে  মৃত ঘোষণা করে।

টেকনাফ থানার ওসি আবদুল মজিদ এর সত্যতা নিশ্চিত করে জানান,হামলাকারীরা মুখোশধারী হওয়ায় নিহতের পরিবারের লোকজন তাদের চিনতে পারেননি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে,মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সোনাদিয়া ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর নাগুকে (৪৫) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। রাত ১টার দিকে নাগু মেম্বারের ভাই বাহাদুরের ছেলে সরওয়ার প্রকাশ বতৈল্যার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

নাগু মেম্বারের চাচাতো ভাই জাফর আলম জানান, বাড়ি লাগোয়া মসজিদে তারাবির নামাজ আদায়ের পর একটু হাটাহাটি করে বাড়ি ফিরছিলেন নাগু মেম্বার। এসময় পেছন থেকে তাকে গুলি করা হয়। গুলি খেয়ে মাটিতে পড়ে গেলে তাকে উপর্যুপরি কোপানো হয়। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে নাগু মেম্বার ও তার ভাতিজা আলোচিত জলদস্যু মোকারম জাম্বু এবং সরওয়ার বতৈল্যার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সাগরের দস্যুতার আধিপত্য ও পারিবারিক সম্পত্তি নিয়ে এই দ্বন্দ্ব ছিল। এর সূত্র ধরে তাদের মধ্যে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছিল। এক সময় নাগু মেম্বার ও জাম্বু বাহিনী একসঙ্গে সাগরে দস্যুতা চালালেও ২ বছর ধরে তাদের সম্পর্ক খারাপ। কারণ, জাম্বু বাহিনী এখনও সাগরে বেপরোয়া ডাকাতি চালালেও নাগু মেম্বার এসব ছেড়ে ভালো হয়ে যান। পরে জলদস্যুতা রোধে প্রশাসন ও লোকজনকে নিয়ে তিনি মাঠে নামেন। এতে জাম্বু বাহিনীর সঙ্গে তার সম্পর্ক আরও খারাপের দিকে যায়। এতে ক্ষুব্ধ হয়ে তারা নাগু মেম্বারকে হত্যা করেছে।

নিহত নাগু মেম্বার বিগত ৩ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের কুতুবজোম ইউনিয়ন শাখার দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে তিনি সোনাদিয়া ওয়ার্ডের কয়েকবারের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেম্বার।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বনিক জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। খুনের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন : কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫, আহত ১০

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের