হালদা নদীতে নৌকাডুবি: নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
০৯ জুলাই ২০১৬, ১১:১৬আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৮:১১

নৌকাডুবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকায় হালদা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ওই চারজনের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন, ইসলাম সওদাগর (৫৫), রিমন (১৭), রিজভী (১৫) ও মো. আরমান (৭)। তাদের বাড়ি ফটিকছড়ির পূর্ব সোয়াবিল এলাকায়।  

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক কামাল উদ্দিন ভুইয়া একথা জানিয়েছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিদ্ধাশ্রম নামক জায়গা থেকে লাশ চারটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ একজনের সন্ধানে ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

শুক্রবার বিকালে হালদা নদীর নাসিম মোহাম্মদ ঘাট থেকে প্রায় ২০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ছেড়ে যাওয়ার কিছু সময় পর ধুড়ং ও সুন্দরপুর এলাকার মাঝামাঝি জায়গায় ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও ৫জন নিখোঁজ ছিলেন। অতিরিক্তি যাত্রী বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নৌকার যাত্রীদের।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের