চট্টগ্রামে নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ করছে পুলিশ

চট্টগ্রাম ব্যুরো
১১ জুলাই ২০১৬, ০৫:০৮আপডেট : ১১ জুলাই ২০১৬, ০৫:০৮

সারা দেশের মতো চট্টগ্রামেও নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ শুরু করছে পুলিশ। একই সঙ্গে নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে তালিকা তৈরির কাজও শুরু করেছে তারা।
চট্টগ্রামে নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ করছে পুলিশ এছাড়া, নিখোঁজ থাকা তরুণদের মধ্যে কতজন জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত সে বিষয়টিও খতিয়ে দেখছে জেলা ও নগর পুলিশ। শোলাকিয়া ঈদগাহের পাশে ও গুলশানের হলি আর্টিজানে হামলার সঙ্গে নিখোঁজ থাকা তরুণদের সম্পৃক্ততা পাওয়ার এক সপ্তাহের মধ্যেই এই তথ্য সংগ্রহ শুরু করলো পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা যায়, পুলিশ সদর দফতরের বিশেষ নির্দেশনায় দেশের অন্যান্য ইউনিটের মতো সিএমপি ও জেলা পুলিশ গত দুই বছর আগ থেকে আজ পর্যন্ত যত তরুণ-যুবক নিখোঁজ হয়েছে উল্লেখ করে থানায় জিডি হয়েছে তার যাবতীয় তথ্য সংগ্রহ করছে। তালিকা সংগ্রহের পর নিখোঁজ সব তরুণই জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে কিনা সেটি জানতে কাজ করবে দু’টি বিশেষ কমিটি।
চট্টগ্রামের ৩২টি থানাতেই সিএমপি কমিশনার ও পুলিশ সুপারের দেওয়া নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের নির্দেশ পৌঁছেছে। এ সংক্রান্ত তদন্ত কমিটির একটির দায়িত্বে রয়েছেন সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (গোয়েন্দা) নাজমুল হাসান ও অন্যটির নেতৃত্বে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ।
সিএমপি অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামে নিখোঁজ থাকা তরুণদের ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি। গত বছর থেকে ১৬ থানায় যেসব তরুণ নিখোঁজ রয়েছে উল্লেখ করে জিডি করা হয়েছে সে বিষয়ে তালিকা তৈরি করা হচ্ছে। পরে বিশ্লেষণ করে এই সংক্রান্ত কমিটি কতজন নিখোঁজ তরুণ জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত সেটি খতিয়ে দেখবে। তাদেরকে সংশ্লিষ্ট থানার ওসি ও গোয়েন্দা পুলিশ সহযোগিতা করবেন।

সিএমপির আওতাধীন ডাবলমুরিং থানার ওসি বশির আহমেদ জানান, জঙ্গি সংক্রান্ত বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একটি বিশেষ প্রচারণা শুরু করা হয়েছে। পাশাপাশি আমরা নিখোঁজ থাকা তরুণদের বিষয়ে বিগত দুই বছরে থানায় দায়ের হওয়া জিডিরও একটি তালিকা তৈরি করছি।

/এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের