চট্টগ্রামে নিখোঁজ নর্থ সাউথের সাবেক ছাত্র আকিবের গাড়ি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
০৪ আগস্ট ২০১৬, ০৩:৪৩আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ০৭:৪৯

মো.জুনায়েদ-হোসেন-আকিব চট্টগ্রামে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবের ছাত্র মো.জুনায়েদ হোসেন আকিবের (২৫) গাড়ি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর খুলশিতে ডায়াবেটিক হাসপাতাল থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে নিখোঁজ হওয়া আকিব এবং গাড়িচালক মোস্তফার এখনও হদিস মেলেনি।
আকিবের ‍বাসা নগরীর খুলশি থানার কুসুমবাগ আবাসিক এলাকায়।  তিনি গত এপ্রিল মাসে ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অনার্স শেষ করেন।  
খুলশি থানার ওসি নিজাম উদ্দিন বলেন, প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। গাড়িটি লক অবস্থায় রয়েছে এবং এর চাবি পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, গাড়িটি কিভাবে ডায়াবেটিক হাসপাতালের পার্কিংয়ে গেল সেটি খতিয়ে দেখছি।  একটা লিংক যেহেতু পাওয়া গেছে, এবার আশা করি দুজনের সন্ধানও পাওয়া যাবে। 

আকিবের ভগ্নিপতি এসএম আবুল মঞ্জুর বলেন, তিনদিন হয়ে গেছে দুজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।  পারিবারিকভাবে আমরা প্রচণ্ড মানসিক অস্থিরতার মধ্যে দিন পার করছি। 

তিনি আরও বলেন, সোমবার রাতে খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ‍দায়ের করা হয়েছে।   

উল্লেখ্য, সোমবার (০১ আগস্ট) দুপুর ১টার দিকে নিজের প্রাইভেট কারে বন্ধু রাব্বিকে নিয়ে বের হন আকিব।  দুপুর পৌনে ৩টার দিকে নগরীর ওয়াসা মোড়ে রাব্বিকে নামিয়ে দেওয়া হয়।  এরপর গাড়ি ও চালক মোস্তফাসহ নিখোঁজ হয়ে যান আকিব।

আরও পড়ুন: এক বোনের স্বামী সিরিয়ায় আইএসবিরোধী হামলায় মারা গেছেন 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের