জঙ্গিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রাম ব্যুরো
০৯ আগস্ট ২০১৬, ১৮:৪৮আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৮:৪৮

চট্টগ্রাম চট্টগ্রাম জেলা প্রশাসন নগরীতে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডেই এই কমিটি গঠন করা হবে। মঙ্গলবার এলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অ্যাক্টিভিস্টসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
নগরীর ৪১টি ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর ও সভাপতিদের নিয়ে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠিত হবে। এর সদস্য সংখ্যা হবে ১০১ জন। এ জন্য ১ থেকে ১০ নং ওয়ার্ডের নেতাদেরকে আগামী ১ সপ্তাহের মধ্যে একটি করে তালিকা জমা দিতে বলা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর প্রত্যেকটি ওয়ার্ড থেকে একটি তালিকা করা হবে বলেও সভায় জানানো হয়।

সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, কমিটির গঠনের পর তা বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কাছে যাচায়ের জন্য পাঠানো হবে। এরপর কমিটির সদস্যদের বিষয়ে তাদের মতামত জানার পর কমিটি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালায়ে পাঠানো হবে।
তিনি আরও জানান, এই কমিটিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা স্থান পাবে। আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কর্মীরা এতে স্থান পাবেন। বিতর্কিত কোনও ব্যক্তিকে এই কমিটিতে রাখা হবেনা বলেও জানান জেলা প্রশাসক।
কমিটির কার্যক্রম সর্ম্পকে জেলা প্রশাসক বলেন, কমিটির কাজ হবে এলাকার সন্দেহভাজন লোকজন সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া। এছাড়া এলাকার মসজিদগুলোয় নানাসময়ে দেওয়া বয়ান বা খুতবা বিষয়েও নজরদারি করা হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের