কুমিল্লা-সিলেট সড়ক চার লেনের কাজ আগামী অর্থ বছরই: সেতুমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১০ আগস্ট ২০১৬, ১৯:৫৩আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৯:৫৬

বাংলাদেশ-ভারত যৌথ অর্থায়নে কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেন করার কাজ আগামী অর্থ বছরে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন,বাংলাদেশে এর আগে যত চার লেনের কাজ  হয়েছে সেগুলোর তুলনায় এটি হবে সবচেয়ে ব্যয়বহুল। কুমিল্লা-সিলেট সড়ক চার লেনের কাজ আগামী অর্থ বছরই: সেতুমন্ত্রী

বুধবার (১০ আগস্ট) বিকালে কুমিল্লা-সিলেট সড়কের কুমিল্লা জেলার ময়নামতি এলাকায় ওভারলোড কন্ট্রোল মেশিনের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, কুমিল্লা-সিলেট সড়কের আখাউড়া থেকে আশুগঞ্জ পর্যন্ত ৫০ কিলোমিটার চার লেনের কাজের অর্থায়ন করবে ভারত সরকার। এ অংশের কাজের জন্য তাদের খরচ হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা। অপর অংশের ময়নামতি থেকে আখাউড়ার দরগাহ পর্যন্ত ৫৪ কিলোমিটার চার লেনের কাজ বাংলাদেশ সরকারের অর্থায়নে হবে। এ প্রকল্প কাজের জন্য বাংলাদেশ সরকারের ব্যয় হবে ৩ হাজার কোটি টাকা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সওজ-কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবির, ঢাকা-চট্টগ্রাম ফোরলেন প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, সওজ-কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে.এম আতিকুল হক, নির্বাহী প্রকৌশলী মুহম্মদ সাইফ উদ্দিনসহ সওজ ও ফোরলেন প্রকল্পের কর্মকর্তারা।

 আরও পড়ুন: বকশীগঞ্জে বন্যহাতির তাণ্ডবে ঘরবাড়ি তছনছ, আহত ১

/এআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ