বকশীগঞ্জে বন্যহাতির তাণ্ডবে ঘরবাড়ি তছনছ, আহত ১

জামালপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৬, ১৭:৫৭আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৮:০১

বন্যহাতির দল

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দুটি গ্রামে তাণ্ডব চালিয়ে ১২টি ঘরবাড়ি তছনছ করেছে একদল বন্যহাতি। এছাড়া এ ঘটনায় একজন গৃহবধূ আহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে একদল ভারতীয় বন্যহাতি এ তাণ্ডব চালায়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন জানান, মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের এক হাজার ৮৬নং গেট দিয়ে ১৫ থেকে ২০টি বন্যহাতি উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর ও বালুরচর গ্রামে ঢুকে পড়ে।

এ সময় হাতির পাল যদুরচর গ্রামের শাহাবুল মিয়ার তিনটি, হানিফ মিয়ার দুটি, মো. মোস্তফার দুটি, দুলাল মিয়ার দুটি ও নূর ইসলামের একটি টিনশেড বসতঘর তছনছ করে। বন্যহাতির তাণ্ডবে ওই গ্রামের মো.মোস্তফার স্ত্রী রত্মা বেগম (২৬) আহত হলে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে ভোরের দিকে বন্যহাতির পাল ভারতে ফিরে যায় বলে জানান তিনি।

 /এবি/

আরও পড়ুন

মাওয়া-কাওড়াকান্দি-মঙ্গলমাঝির ঘাটে লঞ্চ - সিবোট চলাচল বন্ধ

হাতিটিকে অজ্ঞান করে উদ্ধারের চেষ্টা ব্যর্থ

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের