কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি
২০ আগস্ট ২০১৬, ১৪:৪২আপডেট : ২০ আগস্ট ২০১৬, ২০:৩২

কুমিল্লায় ট্রাক-সিএনজি সংঘর্ষ কুমিল্লার মুরাদনগরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংর্ঘষে স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দাররা ইউনিয়নের পায়ব গ্রামে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত  করেছেন।

নিহতরা হলেন, উপজেলার কাচারকান্দী গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে ও সিএনজি অটোরিকশার চালক মো. রুবেল (৩৫), তার ছোট ভাই মো. সোহেল (৩২), পাঁচপুকুরিয়া গ্রামের সোহাগ মিয়া (৪০), তার স্ত্রী নাছিমা বেগম (৩৫) ও একই গ্রামের আব্দুল মান্নান (৬৫)। আহত হয়েছে পাঁচপুকুরিয়া গ্রামের মাসুম মিয়ার ছেলে হিমেল (১২)। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পায়ব এলাকার একটি ব্রিজের পাশে সকাল ১০টার দিকে পান্নারপুল থেকে আসা ট্রাক ও পাচপুকুরিয়া থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এত ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয়। বাকি চারজনের মৃত্যু হয় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি জানান, পাঁচজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআরএল/

আরও পড়ুন: 

‘কিরণমালা’ দেখছিল বাড়ির সবাই, পুকুরে ডুবে মারা গেল ভাই-বোন

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের