মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর পাঁচ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি
২১ আগস্ট ২০১৬, ২০:২২আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২০:২৩

ফেনী ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার  পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।  ফেনী-পরশুরাম সড়কের ঘনিয়া মোড়া থেকে ফুলগাজী বাজার পর্যন্ত সড়ক অংশে হাটু পরিমাণ পানি থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধের পশ্চিম শালধর অংশ ভেঙে গেলে এই পরিস্থিতি সৃষ্টি হয়। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম জানান, ভারতীয় পাহাড়ি ঢলে বন্যার পানির তোড়ে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধরে মুহুরী নদীর বেড়ি বাঁধে প্রায় দুশ ফুট ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে দক্ষিণ শালধর, শালধর, মালিপাথর, রাজষপুর ও ফুলগাজী এলাকার পাঁচটি গ্রামে পানি প্রবেশ করছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক বলেন,  ইতিমধ্যে কয়েকশ পুকুর, ফসলি জমি ভেসে গেছে । আরও কিছু গ্রাম পানিতে প্লাবিত হওয়ার  আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:
ফরিদপুরে টর্নেডোর আঘাতে জুট মিল ধসে ৪ কর্মীসহ ৫ জনের মৃত্যু, আহত শতাধিক

/বিটি/

  

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি