রাঙামাটির রাইখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৬টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
রবিবার দুপরে বাজার সংলগ্ন একটি বাড়ির চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।
প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আনোয়ার ও কাপ্তাই উপজেলা চেয়ারম্যার দিলদার হোসেন।
/এবি/
আরও পড়ুন
দুই হাজারেরও বেশি চিংড়ি ঘের ভেসে গেছে বাগেরহাটে
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ







