আশুগঞ্জে পৌঁছেছে ভারতীয় চালবাহী জাহাজ, খালাসের পর যাবে ত্রিপুরায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৬, ২০:২৮আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২০:৩৯

আশুগঞ্জে পৌঁছেছে ভারতীয় চালবাহী জাহাজ, খালাসের পর যাবে ত্রিপুরায় ভারতের সরকারি সহায়তার (রেশন) চালবাহী জাহাজ আশুগঞ্জে পৌঁছার পর বুধবার বিকাল থেকে পণ্য খালাসের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট)ভোরে ১৬টি কাভার্ড ভ্যানে এসব পণ্য আখাউড়া স্থল বন্দর হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিয়ে যাওয়া হবে।
আশুগঞ্জ নৌ-বন্দরের কর্মকর্তা বার্জিন মাস্টার মো.মাঈন উদ্দিন জানান, গত মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় ট্রানজিটের পণ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরে এসে নোঙর করেছে ‘এমভি অভি’ নামে ভারতীয় চালবাহী জাহাজ। ওই জাহাজে ৪৬ হাজার ৪শ ব্যাগে করে ২ হাজার ২শ ৭২.৪৮৫ মেট্রিক টন চাল রয়েছে।
তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে ১৬টি কাভার্ড ভ্যানের প্রতিটিতে ৩৬৫টি বস্তা ১৮ টন চাল সড়ক পথে আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে এসব চাল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিয়ে যাওয়া হবে। গত ১৫ আগস্ট কলকাতা বন্দর থেকে কার্গো জাহাজটি আশুগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। এক সপ্তাহ পর আজ  মঙ্গলবার জাহাজটি আশুগঞ্জে এসে পৌঁছে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় মানবিক কারণে শুল্ক ছাড়া ৩৫ হাজার টন ভারতীয় খাদ্যশস্য (চাল) বাংলাদেশের ওপর দিয়ে পরিবহনের অনুমোদন লাভ করে। ২০১৪ ও ২০১৫ সালে ২০ হাজার মেট্রিক টন চাল একই পন্থায় বাংলাদেশের ওপর দিয়ে ভারতে পৌঁছে।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন: নাটোরে নৌকা ডুবি: ৫ জনের লাশ ও ১ জন জীবিত উদ্ধার 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের