মীর কাসেমের ফাঁসি দ্রুত কার্যকর দেখতে চান হাসিনা খাতুন

চট্টগ্রাম ব্যুরো
৩১ আগস্ট ২০১৬, ০৪:১৩আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ০৪:১৩

হাসিনা খাতুন মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসির রায় দ্রুত কার্যকর দেখতে চান হাসিনা খাতুন। আলবদর নেতা মীর কাসেমের নেতৃত্বেই ১৯৭১ সালে হাসিনা খাতুনের ভাই (ফুফাতো) জসিম উদ্দিনকে হত্যা করা হয়।
ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছিলেন মীর কাসেম। মঙ্গলবার আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে ফাঁসির রায় বহাল রাখেন।
আদালতের রায়ের পর বাংলা ট্রিবিউনকে হাসিনা খাতুন বলেন, ‘আমি খুবই খুশি হবো, যদি দ্রুত মীর কাসেমের ফাঁসি কার্যকর করা হয়। ১৯৭১ সালে ঈদুল-উল-ফিতরের পর জসিমকে তুলে নিয়ে যাওয়া হয়। তাকে রাখা হয় ডালিম হোটেলে। সেখানে মীর কাসেমের নেতৃত্বে আলবদর বাহিনীর সদস্যরা তার ওপর নির্যাতন চালায়। ওই নির্যাতনে মৃত্যু হয় জসিমের। পরে তার মরদেহ কর্ণফুলী নদীতে ফেলা দেওয়া হয়।’

হাসিনা খাতুন বলেন, ‘যুদ্ধের সময় জসিম একদিন আমাদের বাড়িতে এসেছিল। তারপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিলো না। আমি তাকে খোঁজা শুরু করি। একপর্যায়ে অ্যাডভোকেট শফিউল আলম জানান, ডালিম হোটেলে আলবদর ক্যাডারদের নির্যাতনে জসিম মারা গেছে। অ্যাডভোকেট শফিউল আলমকেও ওই হোটেলে বন্দি করে রাখা হয়।’

মীর কাসেমের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হাসিনা খাতুন আরও বলেন, ‘যুদ্ধের শুরুতে জসিম গ্রামের বাড়িতে ছিল। তখন জ্বালানি হিসেবে কেরোসিন তেলের সঙ্কট ছিল। জসিম বিভিন্ন এলাকা থেকে কেরোসিন সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের সরবরাহ করতো। এ বিষয়টি জানতে পেরে আলবদর বাহিনীর লোকজন তাকে ধরে নিয়ে যায়।’

/এআরএল/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের