লক্ষ্মীপুরে পুরস্কৃত হলেন ১২ গ্রাম পুলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ০৬:০৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ০৬:০৯

লক্ষ্মীপুর কৃতিত্বপূর্ণ অবদানের জন্য লক্ষ্মীপুর জেলার ৬টি থানার ১২জন গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে।  রবিবার বিকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে গ্রাম পুলিশদের নিয়ে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী উদ্বুদ্ধকরণ সভায় তাদের পুরস্কৃত করা হয়।
সভায় পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহনেওয়াজ, রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার, রামগতি উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুল আলম প্রমুখ।
বক্তারা, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত লক্ষ্মীপুর দেখতে গ্রাম পুলিশদের ভূমিকা তুলে ধরেন।

সভা শেষে অতিথিবৃন্দ জেলার বিভিন্ন ওয়ার্ডের ১২ জন গ্রাম পুলিশকে তাদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরুস্কৃত করেন।

/এমএসএম/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের