ভূমি-বিরোধ নিষ্পত্তি: গণবিজ্ঞপ্তিতে পাহাড়িরা খুশি, বাঙালিরা অখুশি

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৫

খাগড়াছড়ি ভূমি-বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ৪৫ দিনের মধ্যে আবেদন চেয়ে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গণবিজ্ঞপ্তি দিয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন’। গণবিজ্ঞপ্তি জারির এ বিষয়টিকে পাহাড়ি নেতারা স্বাগত জানিয়েছেন। তবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাঙালি নেতারা।

কমিশনের সচিব মো. রেজাউল করিম বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে ভূমি-বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ এর ৯ ধারা মোতাবেক আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীরা দস্তখত বা টিপসই যুক্ত করে সাদা কাগজে সরাসরি অথবা প্রতিনিধির মাধ্যমে, অথবা ডাকযোগে কমিশন বরাবর আবেদন করতে পারবেন।’

গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন পাহাড়ি নেতারা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধি অনিমেষ চাকমা বলেন, ‘ভূমি কমিশনের গণবিজ্ঞপ্তি প্রকাশ পার্বত্য চট্টগ্রামবাসীর জন্য একটি মাইলফলক।’ গণবিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘শুধু আইন করে নয়, সরকারের আন্তরিকতা থাকলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমি-বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।’

বাংলাদেশ আদিবাসী ফোরাম, খাগড়াছড়ি শাখার সমন্বয়ক চাইথোয়াই মারমা বলেন, ‘গণবিজ্ঞপ্তি প্রকাশে আদিবাসীরা খুশি। বিরাজমান পরিস্থিতির কারণে যারা ভূমি হারিয়েছেন, বাড়িঘর ছেড়ে যাদের ভারতে আশ্রয় নিতে হয়েছে, তাদের ভূমি কমিশন নিজেদের জায়গায় ফেরার ব্যবস্থা করে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

অন্যদিকে ভূমি কমিশনের সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলেছেন স্থানীয় বাঙালি নেতারা। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল মজিদ বলেন, ‘আমরা কোনওভাবেই ভূমি কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারি না। কারণ, ভূমি কমিশন আইনটি বিতর্কিত, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি উচ্ছেদের ষড়যন্ত্র। কমিশনের চেয়ারম্যান নিরপেক্ষ আচরণ করছেন না। তিনি যখনই পার্বত্য এলাকায় আসবেন, তখনই তার বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হবে।’

পার্বত্য বাঙালি দলপতি পরিষদের সভাপতি মো. আবদুল আজিজ আকন্দ বলেন, ‘গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ভূমি-বিরোধ নিষ্পত্তি বাঙালিদের জন্য সুখকর হবে না। কারণ, কমিশনে বাঙালি জনগোষ্ঠীর পক্ষে কোনও প্রতিনিধি নেই।’ তিনি বলেন, ‘এর বিরুদ্ধে প্রয়োজনে আদালতে যাওয়া হবে।’

উল্লেখ্য, এর আগেও ভূমি কমিশনের তিন চেয়ারম্যান ভূমি-বিরোধ নিষ্পত্তির জন্য নানা পদক্ষেপ নিয়েছেন। সর্বশেষ গণবিজ্ঞপ্তির আগেও ৪৪০৮টি আবেদন কমিশনে জমা পড়েছে। কিন্তু নানা জটিলতায় একটি আবেদনেরও সুরাহা হয়নি।

/এআরএল/

আরও পড়ুন: 

‘বাংলাদেশে যাও, নয়তো অধিনায়কত্ব ছাড়ো’

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী