শিশু গৃহকর্মী জান্নাতকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

চাঁদপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৬, ০০:২৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ০১:৩৪

নির্যাতনের শিকার গৃহকর্মী শিশু জান্নাতকে দেখতে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান পুলিশ সুপার শামসুন্নাহার

গাজীপুরে চাঁদপুরের ৯ বছরের শিশু জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্তাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গৃহকর্তা ওমর ফারুক এবং তার ভাইরাভাই মোস্তফা সরদার। চাঁদপুরের হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া এ মামলা দায়ের করেন। এদিকে আহত জান্নাত চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

পুলিশ জানান, ‘কয়েকমাস ধরেই জান্নাতকে নিয়মিত যে অত্যাচারের মধ্যে রাখা হয়েছে, সেই চিহ্ন তার শরীরই বলে দিচ্ছে। ইস্ত্রি দিয়ে শরীরের বিভিন্ন স্থান এবং মাথার তালুতে সেঁক দেওয়া হয়েছে। নির্যাতনের কারণে শিশুটি এখন মানসিকভাবে বিপর্যস্ত। সে এখন একটু বেশি মানুষ দেখলে ভয় পায়। চিকিৎসার কথা শুনলেও ভয় পায়। তবে সে এখন তার স্বজনদের সঙ্গে কথা বলতে পারছে।’

জান্নাতের মা ফিরোজা বেগম বলেন, ‘আমি বড় অসহায় আমার স্বামী আমাদের কোনও খোঁজ খবর নেন না। আমার বৃদ্ধ মা ভিক্ষা করে আমার ও সন্তানদের দুবেলা খাবারের জোগান দেন। আমার এ অসহায়ত্বের সুযোগ নিয়ে মোস্তফা সরদার আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে আমার মেয়েকে ঢাকায় তার শ্যালিকার বাসায় নিয়ে যান। এক বছর ধরে আমি আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তারা দেননি। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোস্তাফা সরদার আমার মেয়েকে বাড়ির সামনে অচেতন অবস্থায় রেখে চলে যান।’

আটককৃত মোস্তফা সরদার জানান, ‘আমি জান্নাতকে আমার শ্যালিকার বাসায় কাজে দিয়েছিলাম। তারা প্রথমে ভালোই ছিল। হঠাৎ করে আমার শ্যালিকার টাকা পয়সা হওয়ায় তারা বেপরোয়া হয়ে ওঠে। শ্যালিকা মনি আমাকে খবর দিয়ে আহতাবস্থায় শিশুটিকে আমার কাছে দিয়ে দেয়। আমি ৭ দিন ঢাকাতে জান্নাতের প্রাথমিক চিকিৎসা করে তাদের বাসায় পৌঁছে দেই।’

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. দিপন দে জানান, ‘শিশুটির অবস্থা গুরুতর। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

হাসপাতালে শয্যাসায়ী নির্যাতিত শিশু জান্নাতকে দেখতে আসেন সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম। জান্নাতের চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের