খাগড়াছড়িতে জেএমবির তিন সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৬, ১১:৫৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১১:৫৯

আইন-আদালত খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের  (জেএমবি) তিন সদস্যকে ১০ বছর করে স্বশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. ইনামুল হক ভুইয়া।

সাজাপ্রাপ্তরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন ও মো. ইউনুছ  আলী এবং কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের আবদুর রহিম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো জানান,২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর গভীর রাতে মাটিরাঙা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। সেখানে অভিযান চালিয়ে গ্রেনেড, ডেটোনেটর ও গান পাউডারসহ বিভিন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়। পরদিন এ ঘটনায় মাটিরাঙা থানায় মামলা করা হয়। তদন্ত শেষে ২৮ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা মাটিরাঙা থানার ওসি মো. মিজানুর রহমান চার্জশিট দেন।  ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ  এ আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:
ছেলে বড় হয়ে বিচারক হোক চান না মা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী