শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ০২:১৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ০৮:৪০

কুমিল্লা কুমিল্লার বুড়িচং উপজেলায় শিক্ষকের বেত্রাঘাতে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী তানিয়া আক্তার বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তানিয়া বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের শহিদ উল্লাহর মেয়ে।
তানিয়ার মা জোসনা আক্তার জানান, তার মেয় তানিয়া বুড়িচং উপজেলার ভারেল্লা শাহ নুরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। তুচ্ছ বিষয় নিয়ে সোমবার দুপুরে স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান তার মেয়েকে স্কুলে বেদম বেত্রাঘাত করে।এর অপমানে সে পাশের বাজার থেকে বিষ এনে খেয়ে ফেলে। তাকে প্রথমে স্থানীয় ক্লিনিক পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় তানিয়ার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে তানিয়ার মৃত্যু হয়।
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্রী তানিয়া আক্তার বিষপানে আত্মহত্যার মৌখিক অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তার পরিবার কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম