নোয়াখালী পৌরসভার সাজাপ্রাপ্ত কাউন্সিলর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ০১:৩৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ০১:৩৭

নোয়াখালী চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নুর নবী সোহাগকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। রবিবার সকালে তাকে জেলা শহরের ফকিরপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুরের নুরুজ্জামানের ছেলে।
নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ২০০৫ সালের ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ৪র্থ-এর আদালতে দায়েরকৃত একটি চেক প্রতারণা মামলায় সোহাগের ৩ মাসের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালত গত বছরের ২০ জানুয়ারি নুর নবী সোহাগকে ১৮৮১ এর ৩৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। রবিবার তাকে সুধারাম থানা পুলিশ গ্রেফতার করে নোয়াখালীর আদালতে সোপর্দ করলে নুর নবী পক্ষের আইনজীবী জামিন আবেদন করে। পরে সদর আদালতের  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  
ওসি আরও জানান, একজন পলাতক সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সোহাগকে গ্রেফতার করার জন্য ঢাকা মহানগর আদালত থেকে সুধারাম থানায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়। গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী পুলিশ আদেশ পালন করেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের