ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি, কুবি ছাত্রলীগ নেতা আটক

কুবি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ০২:০৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ০২:১১

আটক মাসুদ আলম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের প্রচার সম্পাদক ও অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের ছাত্র মাসুদ আলমকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুবির নজরুল হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম আটকের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ আইনুল হকও জানান, মাসুদকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জানা যায়, গত ৫ অক্টোবর নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের এক ছাত্রীকে মাসুদ আলম ও লোক প্রশাসন বিভাগের ৭ম ব্যাচের ছাত্র জসিম উদ্দীন শ্লীলতাহানির হুমকি প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ওই ছাত্রী শ্লীলতাহানির হুমকির বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মাসুদ আলমকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।’

প্রসঙ্গত, মাসুদ আলম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের ছাত্র ফয়সাল আরেফীনকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান ও ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী