সংঘর্ষের জেরে নোয়াখালীতে মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ২২:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২২:৩৪

নোয়াখালী নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধানী রক্তদান ক্লাব ও মেডিসিন ক্লাবের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে সংঘাত এড়াতে কলেজ মঙ্গলবার দুপুরে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এ ঘোষণার পর সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা হল ত্যাগ করেন।
নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মলয় কান্তি চক্রবর্তী জানান, কলেজের নতুন ছাত্র ভর্তি চলছে। তাদেরকে নিজেদের সংগঠনে ভেড়াতে সন্ধানী ও মেডিসিন ক্লাবের সদস্যদের মধ্যে বিরোধের জেরে রবিবার দুপক্ষের মধ্যে সংঘর্ষে মাজিদ (২০) ও সাহাব উদ্দিন (২০) নামে দুই শিক্ষার্থী আহত হয়। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে জরুরি একাডেমিক কাউন্সিলের সিন্ধান্ত অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ বড় ধরনের সংঘর্ষ এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম