ভূমি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে পাহাড়ে বাঙালিদের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ০৭:৪৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ০৮:১০

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী ২০১৬ বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ বাঙালিরা। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মাঠ থেকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের শাপলা চত্বর হয়ে মাস্টারপাড়া সড়কে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে থামে। পরে সেখানে ঘণ্টাব্যপী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাজল ইসলাম সজল, জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানা ও মো. আবুল কাশেম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সকল কার্যক্রমকে অবাঞ্ছিত ঘোষণা করে অচিরেই সংশোধিত আইন বাতিলের দাবি জানান। আইনটি বাতিল না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধসহ লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

প্রসঙ্গত জেলাভিত্তিক পাঁচ সদস্যবিশিষ্ট ভূমি কমিশনের তিন সদস্যই পাহাড়ি এবং ভূমি বিষয়ক কোনও সিদ্ধান্ত গ্রহণে সংখ্যাগরিষ্ঠতা প্রাধান্য পাবে, এমন নিয়ম চালু হওয়ায় বাঙালিরা ভূমি হারানোর আশঙ্কা করছে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী