পার্বত্যাঞ্চলে বিজিবির কার্যক্রম প্রশংসনীয়: সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৬, ১৯:৪৭আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৯:৪৮

পার্বত্যাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যক্রম প্রশংসনীয় উল্লেখ করে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, পার্বত্যাঞ্চলের যে বহুমুখি বাস্তবতা সেই বাস্তবতা উপলব্ধি করে সমন্বয়ের মাধ্যমে বিজিবি কাজ করে চলেছে। বিজিবির রাঙামাটি সেক্টরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে সন্তু লারমা এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি সন্তু লারমা ও অন্যরা সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে কাজ করার আহ্বানও জানিয়ে সন্তু লারমা বলেন, ‘বিজিবির সদস্যরা পার্বত্যাঞ্চলকে বিশেষ অঞ্চল হিসেবে বিবেচনা করে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এছাড়াও বিজিবি জনগণের কল্যাণেই কাজ করে চলেছে।’ সন্তু লারমা বিজিবির উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন এবং জনহিতকর কাজের জন্য বিজিবি রাঙামাটি সেক্টরকে ধন্যবাদ জানান।

দুপুরে আয়োজিত এই প্রীতিভোজের আগে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম আগত সব অতিথিদের বরণ করে নেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সংসদ সদস্য উষাতন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবুল আলম, ডিজিএফআই অধিনায়ক কর্নেল মো. এমদাদ উল্লাহ ভুঁইয়া, রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরীসহ প্রমুখ।

প্রীতিভোজের পূর্বে বিজিবি রাঙামাটি সেক্টরের কর্মকাণ্ড সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন সেক্টরের অতিরিক্ত পরিচালক অপারেশন মেজর মো. ফজরে রাব্বি। সন্ধ্যায় বিজিবির হ্যালিপ্যাডে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক