নাসিরনগরে ফের হিন্দু বাড়িতে আগুন, অগ্নিদগ্ধে নিহত নারী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৬, ০১:৪৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১২:১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এবার আগুনে পুড়ে নিয়তী চক্রবর্তী (৬৫) এক হিন্দু নারীর মৃত্যু হয়েছে। উপজেলা সদরের নাসিরপুরে বুধবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসক ড. রেজওয়ানোর রহমান এবং পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন। ফাইল ফটো

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিরপুর এলাকার গোপেশ মাঝির বাড়িতে একটি ঘরে নাতি নিয়ে নিয়তী চক্রবর্তী (৬৫) বাস করতেন। রাতে ওই ঘরে হঠাৎই আগুন লাগে। টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভান। তবে ততক্ষণে আগুনে পুড়ে ওই নারীর মৃত্যু হয়।  ঘটনার সময় ওই নারী ছাড়া কেউ ঘরে ছিল না বলে জানা গেছে।
আগুনের পুড়ে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি নিজে নাসিরপুরে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি নাসিরপুরে রান্না করার সময় আগুন লেগে ওই নারী মারা যান। ঘটনাটি স্বাভাবিক আগুন লাগার ঘটনা নাকি নাশকতা  আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর হামলা, ভাঙচুরের পর চার দফায় সেখানকার হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের